তা'লিমুল উম্মাহ মাদরাসা

مدرسة تعليم الأمة

তা'লিমুল উম্মাহ মাদরাসা

তা'লিমুল উম্মাহ মাদরাসা

জুরাইন, শ্যামপুর, ঢাকা

অনলাইন ভর্তিআলিম ভর্তি ২০২৪-২৫
তা'লিমুল উম্মাহ মাদরাসা
ক্যাটালগ

Talimul Ummah Madrasah

ক্যাটালগ

হোমে ফিরে যান
বিস্তারিত

ক্যাটালগ

আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ- সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম উম্মাহ। এ জাতি শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতির স্বকীয়তা হারিয়েছে অনেক আগেই। ভেঙ্গে চুরমার হয়েছে ঈমানী-আখলাকী বুনিয়াদ। বৃটিশোত্তর ভারতীয় উপমহাদেশ তার জলন্ত স্বাক্ষী। বহুমুখি সঙ্কটে নিপতিত হয় ইসলামের লালনভূমি বাংলাদেশ। ক্রমেই হারাতে থাকে ইসলামী মূল্যবোধ ও ঐতিহ্য। হুমকির মুখে পড়ে মুসলিম উম্মাহর নতুন প্রজন্ম। ষাটের দশক। নুয়ে পড়া সে উম্মাহকে জাগিয়ে তুলতে ও স্থবির দেহে প্রাণ ফিরিয়ে আনতে নতুন করে কদম ফেলে তা'লিমুল উম্মাহ ট্রাস্ট। ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি বাস্তবধর্মী শিক্ষা মিশনে তার পথচলা শুরু হয়। অব্যাহত পথচলার ধারাবাহিকতায় ১৯৯৭ সাল থেকে যুক্ত হয় তা'লিমুল উম্মাহ কামিল মাদ্রাসা টঙ্গী।