তা'লিমুল উম্মাহ মাদরাসা

مدرسة تعليم الأمة

তা'লিমুল উম্মাহ মাদরাসা

তা'লিমুল উম্মাহ মাদরাসা

জুরাইন, শ্যামপুর, ঢাকা

অনলাইন ভর্তিআলিম ভর্তি ২০২৪-২৫
তা'লিমুল উম্মাহ মাদরাসা

আমাদের কমপ্লেক্স

কমপ্লেক্স

তা'লিমুল উম্মাহ মাদরাসার প্রতিষ্ঠা, লক্ষ্য, শিক্ষা কার্যক্রম ও ধারাবাহিক অগ্রযাত্রার সংক্ষিপ্ত পরিচিতি।

হোমে ফিরে যান
Islamic & Modern Education

ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বয়ে বাস্তবধর্মী শিক্ষা মিশন

তা'লিমুল উম্মাহ ট্রাস্ট ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি বাস্তবধর্মী শিক্ষা মিশন নিয়ে পথচলা শুরু করে। যুগোপযোগী দক্ষ আলিমে দ্বীন এবং সমাজের সর্বস্তরের জন্য দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নাগরিক তৈরি করাই এই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

১৯৯৭

প্রতিষ্ঠার ধারা

২০১২

বালিকা শাখা

কামিল

শিক্ষাস্তর

আরবী

ভাষা শিক্ষা

প্রতিষ্ঠার প্রেক্ষাপট

ঈমানী ও নৈতিক শিক্ষার পুনর্জাগরণের প্রচেষ্টা

আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ- সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম উম্মাহ। এ জাতি শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতির স্বকীয়তা হারিয়েছে অনেক আগেই। ভেঙ্গে চুরমার হয়েছে ঈমানী-আখলাকী বুনিয়াদ।

বৃটিশোত্তর ভারতীয় উপমহাদেশ তার জলন্ত স্বাক্ষী। বহুমুখি সঙ্কটে নিপতিত হয় ইসলামের লালনভূমি বাংলাদেশ। ক্রমেই হারাতে থাকে ইসলামী মূল্যবোধ ও ঐতিহ্য। হুমকির মুখে পড়ে মুসলিম উম্মাহর নতুন প্রজন্ম।

ষাটের দশক। নুয়ে পড়া সে উম্মাহকে জাগিয়ে তুলতে ও স্থবির দেহে প্রাণ ফিরিয়ে আনতে নতুন করে কদম ফেলে তা'লিমুল উম্মাহ ট্রাস্ট। ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি বাস্তবধর্মী শিক্ষা মিশনে তার পথচলা শুরু হয়।

শিক্ষা কার্যক্রম

প্রাক-প্রাথমিক থেকে কামিল পর্যন্ত বিস্তৃত পাঠদান

যুগোপযোগী দক্ষ আলিমে দ্বীন এবং সমাজের সর্বস্তরের জন্য দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নাগরিক তৈরি। এ মিশনে আত্মনিয়োগ করে বিস্তৃত সবুজ ক্যাম্পাস। পাঠদান শুরু হয় প্রাক-প্রাথমিক থেকে কামিল শ্রেণি পর্যন্ত।

দাখিল ও আলিম শ্রেণিতে সাধারণ ও বিজ্ঞান বিভাগের পাশাপাশি কামিলে হাদীস এর সাথে যুক্ত হয় তাফসীর ও ফিক্হ বিভাগ। সফলতার স্বাক্ষর রেখে এগিয়ে চলছে তা'লিমুল উম্মাহ।

ক্রমান্বয়ে বড় হতে থাকে কুরআনের ছাত্রদের এ আঙিনা। আগ্রহী ও উদ্দিগ্ন অভিভাবকরা অভাব অনুভব করেন মেয়েদের দ্বীনী শিক্ষার। ২০১২ সাল। অব্যাহত চাহিদার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয় টঙ্গীতে বালিকা শাখা।

অগ্রযাত্রা

হাজারো ফুলে-ফলে প্রস্ফুটিত একটি বৃক্ষ

আলহামদুলিল্লাহ! সূচনা থেকে আজ তা'লিমুল উম্মাহ টঙ্গী হাজারো ফুলে-ফলে, পত্র-পল্লবে প্রস্ফুটিত একটি বৃক্ষ; যা ছড়িয়ে পড়েছে পৃথিবীর আনাচে-কানাচে। দেশ-বিদেশে অনুভূত হয় এর সুবাতাস।

এর শিক্ষার্থীরা যোগ্য দায়ী ইলাল্লাহ হওয়ার লক্ষ্যে ছুটে চলছে বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে, অর্জন করছে দ্বীনের উচ্চতর জ্ঞান। আধুনিক কালের সব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের উপস্থিতি জানান দিতে সক্ষম হয়েছে দ্বীনী এ মারকাযের শিক্ষার্থীরা।

দীর্ঘ পথ-পরিক্রমায় প্রতিবন্ধকতার সকল দেয়াল মাড়াতে মহান রবের অফুরন্ত রহমত আমাদের একান্ত অবলম্বন। শিক্ষকমণ্ডলীর আন্তরিকতা, স্বপ্নবাজ শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যয় ও পরিশ্রম, অভিভাবকদের দু‘আ ও দেশে-বিদেশে সুধীদের ভালোবাসা আমাদের চলার পথে পাথেয়।

প্রত্যাশা করি, সুদূরের সে পথ পাড়ি দিতে সত্য ও সুন্দরের প্রত্যাশী সবাই তা'লিমুল উম্মাহের সাথে আছেন এবং অনাগত দিনগুলোতেও সদয় থাকবেন। আল্লাহ তা‘আলা আমাদের সকল সীমাবদ্ধতা মাড়িয়ে সীরাতে মুস্তাকীমের উপর অটল থাকার তাওফীক দিন। আমীন!